লামিয়া মিমো একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। তিনি ২০০৯ সালের ‘ল্যাক্স-চ্যানেল আই সুপারস্টার’ (Lux Channel i Superstar) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বা বিজয়ী হয়ে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন।
তিনি একাধিক একক ও ধারাবাহিক নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। এছাড়া চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘কিং খান’ চলচ্চিত্রেও কাজ করেছেন।



















